ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু, শনাক্তের হার ৫.৬৭ শতাংশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ৩২৭ Time View

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ২৬ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৫৫৫ জনের শরীরে।

করোনাভাইরাস নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৩১টি। শনাক্তের হার ৫.৬৭ শতাংশ।

এর আগে রোববার করোনায় মৃত্যু হয় ৪৩ জনের আর ভাইরাসটি শনাক্ত হয় ১ হাজার ৩৮৩ জনের শরীরে।

গত ৫ ও ১০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এছাড়া ২৭ জুলাই মৃত্যু হয় ২৫৮ জনের। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং ২ আগস্ট মৃত্যু হয় ২৪৬ জনের। এছাড়া ২৮ জুলাই করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু, শনাক্তের হার ৫.৬৭ শতাংশ

Update Time : ১২:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১