ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু সোমবার, পরীক্ষামূলক প্রয়োগ ৩৬০ জনকে

দেশে ফাইজার বায়োটেকের টিকা দেওয়া আগামীকাল সোমবার থেকে শুরু হবে। সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ঢাকার তিনটি হাসপাতালে এই টিকা দেওয়া হবে।

রবিবার (২০ জুন) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বুলেটিনে এ কথা জানান জাতীয় টিকা বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক।

হাসপাতাল তিনটি হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতাল। যারা টিকার জন্য নিবন্ধন করেছেন এবং ওই তিনটি কেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে নির্বাচন করেছেন তারাই টিকা নিতে পারবেন।‌

তিনি জানান, আগামীকাল সোমবার ফাইজার টিকার ফাস্ট রান শুরু হবে। যারা টিকা নেবেন তাদের ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষনে রাখা হবে। তারপর আবার ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হবে।

সোমবার ফাইজারের টিকা প্রয়োগ হলে তা হবে বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহার হওয়া তৃতীয় টিকা।

এর আগে গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তাকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার মাধ্যমে দেশে কোভিডের টিকার প্রথম পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়।

পরে ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান কর্মসূচীর আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান শুরু হয়।

এই টিকার মজুদ ফুরিয়ে এলে দ্বিতীয় টিকা হিসেবে দেশে দেওয়া হচ্ছে চীনের সিনোফার্মের টিকা। ২৫ মে ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতাকে দিয়ে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়।

শনিবার থেকে দেশের ৬৭টি কেন্দ্রে সিনোফার্মের টিকার গণপ্রয়োগ শুরু হয়েছে।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু সোমবার, পরীক্ষামূলক প্রয়োগ ৩৬০ জনকে

Update Time : ১২:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১