ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

দেশে সাড়ে ৫২ লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন

সারা দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান চলছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ হাজার ৪২৪ জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯২৮ জনের। পাশাপাশি টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জন।

রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ হাজার ১৯৮ জন এবং নারী ২৫ হাজার ২২৬ জন। ঢাকা বিভাগে ১৬ হাজার ২২ জন। ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৭২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ৫৮৬ জন, রাজশাহী বিভাগে ৮ হাজার ৯০ জন, রংপুর বিভাগে ৭ হাজার ৭৪২ ঐজন, খুলনা বিভাগে ৮ হাজার ৯৬৭ জন, বরিশাল বিভাগে ১ হাজার ১৯০ জন ও সিলেট বিভাগে ৪ হাজার ১০৩ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্যানুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এ দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।

রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলছে। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪টি ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করছে।

Tag :

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

দেশে সাড়ে ৫২ লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন

Update Time : ০৫:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১