ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যাত্রী জট, লঞ্চ চালুর দাবি

পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে আগেভাগেই রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের মানুষ। অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী আবার ঈদের দুইদিন পরো ফিরছেন বাড়িতে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে। তবে দৌলতদিয়া ঘাটে এবার ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ফেরি ঘাটে যাত্রীদের জট রয়েছে। ফেরি সঙ্কট না থাকলেও গণপরিবহন অভাবে এসব যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। দক্ষিণাঞ্চলে গণপরিবহন চালু থাকলে ঈদ ফেরত যাত্রীদের দূর্ভোগ অনেকটাই লাঘব হত এবং ভাড়াও কম লাগত।

এলাকা ঘুরে সরেজমিন দেখা যায়, এখনো ঘরমুখি হচ্ছে শতশত যাত্রী। এদিকে ছুটি শেষে প্রথম কর্মদিবসে অনেকে কর্মমুখি হতে শুরু করেছেন। এতে উভয় ফেরি ঘাটে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। সহজে ফেরি পার হতে পারলেও গণপরিবহন সঙ্কটে মহাসড়কে ঘরমুখি ও কর্মমুখি যাত্রীদের চরম দুর্ভোগ পোহাচ্ছে। গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। আর যাত্রী দূর্ভোগ লাঘবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ সার্ভিস চালু করার দাবি জানিয়েছেন যাত্রীরা। অ্যাম্বুলেন্স ও ছোট গাড়ি ১৫টির কম হলে ফেরি ছাড়চ্ছে না। এতেও যাত্রীদের ঘাটের ফেরিতে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. ফিরোজ শেখ জানান, এই নৌরুটে বর্তমান ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। তবে এখন শুধু অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার-মাক্রোবাস ও পণবাহী ট্রাক এবং যাত্রী নদী পারাপার করা হচ্ছে। তবে এখন যানবাহনের চাপ না থাকলেও যাত্রীদের চাপ রয়েছে উভয় পারের ফেরি ঘাটে।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যাত্রী জট, লঞ্চ চালুর দাবি

Update Time : ০৪:৪৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১