ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে চার কিলোমিটার এলাকা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের আগে ও পরে মোট ১০ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকার পর আজ থেকে পণ্যবাহী ট্রাক পারাপার শুরু হয়েছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে চার কিলোমিটার এলাকা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ মে) দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকায় কর্মস্থলে ফেরা মানুষের চাপ দেখা যায়। এ ছাড়া ফেরি পারের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে। পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক যানবাহন। এর মধ্যে রয়েছে শতাধিক যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে যানবাহনের সিরিয়াল ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার এলাকা পর্যন্ত রয়েছে। এর মধ্যে ফেরি পারের অপেক্ষায় যাত্রীবাহী বাসগুলোর ফেরি পার হতে ৪ থেকে ৫ ঘণ্টা করে সময় লাগছে।

অন্যদিকে ঘাট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও তিন কিলোমিটার অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রেখেছে পুলিশ। সেখানেও শতাধিক ট্রাক রয়েছে। এসব পণ্যবাহী ট্রাকের ফেরির নাগাল পেতে ১০ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে।

ঘাট-সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট থেকে ফেরিগুলো ২৫৯টি ট্রিপে বিভিন্ন যানবাহন নিয়ে পাটুরিয়া গেছে। যার মধ্যে যাত্রীবাস রয়েছে ৭৭২টি, ট্রাক ৮৯১টি, ব্যক্তিগত যানবাহন মাইক্রোবাস ৩ হাজার ৩৮৮টি ও মোটরসাইকেল ১ হাজার ৯৬টি।

সব মিলিয়ে ৬ হাজার ১৪৭টি যানবাহন দৌলতদিয়া ফেরিঘাট থেকে পার হয়ে পাটুরিয়া ঘাটে পৌঁছায়। এ ছাড়া হাজার হাজার মানুষ ফেরিতে নদী পার হয়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, আজ থেকে সব পণ্যবাহী ট্রাক পারাপার শুরু হওয়ায় দৌলতদিয়া যানবাহনের চাপ বেড়েছে। এ ছাড়া বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়িগুলোও এই রুট ব্যবহার করছে। এতে দৌলতদিয়া প্রান্তে চাপ বাড়ছে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ফেরি বনলতা ফেরিটি বিকল হওয়ায় এখন ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করানো হচ্ছে। তবে যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে ছোট প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে চার কিলোমিটার এলাকা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে

Update Time : ১২:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২