ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ খালেদা জিয়া, তবে সুস্থ আছেন তিনি

খালেদা জিয়াকে (ফাইল ছবি)

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ এসেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তবে তিনি শঙ্কামুক্ত, শারীরিক অবস্থাও ভালো। রবিবার (২৫ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১১ এপ্রিল নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্তের ব্যাপারটি নিশ্চিত হয়েছিলেন। ঠিক ১৪ দিন পর গতকাল শনিবার দ্বিতীয়বার নমুনা দেন তিনি। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মামুন রাত সাড়ে ১০টার পর গুলশানের বাসায় যান। সেখানে অন্য চিকিৎসকদের সঙ্গে কনফারেন্সে খালেদা জিয়ার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত হয়।

পরে শনিবার দুপুরে ল্যাবএইড হাসপাতালের টেকনিশিয়ান সবুজ যান নমুনা সংগ্রহ করতে। ওই সময় খালেদা জিয়াসহ ফিরোজায় অবস্থান করা করোনায় আক্রান্ত অন্য স্টাফদেরও নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। করোনাভাইরাসের চিকিৎসার পাশাপাশি চলছে অন্যান্য রোগের চিকিৎসাও। গত ১৪ দিনে করোনা উপসর্গের মধ্যে কয়েক দিন জ্বর ও দুর্বলতা ছাড়া বড় ধরনের কোনো লক্ষণ তাঁর দেখা যায়নি। তাই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ খালেদা জিয়া, তবে সুস্থ আছেন তিনি

Update Time : ০৭:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১