ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে জেলার পত্নীতলা এবং পোরশা উপজেলায় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুস সামাদ মণ্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৪০) ও হবিবর রহমানের ছেলে মোতাহার হোসেন (৩২), ছোট মহারন্দী গ্রামের সইফুদ্দিনের ছেলে মাসুদ হোসেন (২৫) এবং পোরশা উপজেলার নীতপুর ইউনিয়নের সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেবনাথ বজ্রপাতে তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতরা পৃথক স্থানে মাঠে কাজ করছিলেন। বিকেলে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।
পোরশা থানার ওসি জহুরুল হক বলেন, বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিলেন আজিজুল হক। বিকেলে হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে আসেন।
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু

Update Time : ০৫:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩