ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রাকচাপায় তিন শিক্ষকসহ নিহত ৪

নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মেয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। পথে নওগাঁ থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। আহত হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চারজন নিহতের খবর পেয়েছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Tag :

নওগাঁয় ট্রাকচাপায় তিন শিক্ষকসহ নিহত ৪

Update Time : ০৪:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২