ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ শহরে পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু

নওগাঁ শহরে পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের আরজি নওগাঁ এলাকার নামা শিকারপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮), টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।
স্বজনরা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসলে নামে ছয় শিশু। এক পর্যায়ে পানিতে ডুবে যায় ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা। বাকি দুইজন পাড়ে ছিল। তারা কান্না শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল জানান, আইনি প্রক্রিয়া শেষে চার শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :

Update Time : ০২:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১