ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

নগরকান্দায় প্রশাসনের নাকের ডগায় তৈরি হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দায় প্রশাসনের নাকের ডগায় দেদারসে চলছে অনুমোদনহীন ইজিবাইক তৈরীর কারখানা।

উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসোনহাটি গ্রামে গড়ে উঠা কারখানায় তৈরী করা হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক। বছরের পর বছর অবাধে চলছে এই কর্মকান্ড। কারখানার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেনা স্থানীয়রা। এমনকি বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও টনক নড়েনি প্রশাসনের।

স্থানীয়রা জানান, লস্করদিয়া ইউনিয়নের হাসোনহাটি গ্রাসের জছিম শেখের বাড়ীতে কারখানা খুলে তৈরী করা হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক। জানাযায়, ইজিবাইক নির্মাণ কারখানার মালিক সোহেল শেখ (৪৫) ইউএনও অফিসের এক কর্মচারীর আত্মীয়তার প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে তৈরী করছে অনুমোদনহীন ইজিবাইক।

এ বিষয়ে লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, আমি জানতাম সেখানে সিলভারের হাড়ি পাতিল তৈরি করা হয়। তবে গত মাসিক সভায় গিয়ে শুনেছি সেখানে ইজিবাইক তৈরী করা হচ্ছে।  আমি বিষয়টি ইউএনও কে জানাবো।

নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি নিয়ে উপজেলার মাসিক সভায় উপস্থাপন করেছিলো স্থানীয়  এক ব্যক্তি । আমি ইউএনও স্যারের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বীন কবির বলেন, অনুমোদনহীন ইজিবাইক তৈরী করা আইগত অপরাধ। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নগরকান্দায় প্রশাসনের নাকের ডগায় তৈরি হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক

Update Time : ০৫:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪