ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

নগরকান্দা মেয়রের স্ত্রী-পুত্রসহ নিহত ৩ , মেয়র আশঙ্কাজনক

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌরসভার নব-নির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের  স্ত্রী-পুত্রসহ চারজন নিহত হয়েছেন। মেয়রের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বুধবার রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার কালিয়ার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তিন জন হলেন- পৌর মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার (৩৮), ছেলে গৌরব সরকার (২৩) ও নগরকান্দা পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল মাতুব্বর (৩৮)।

এতে গুরুতর আহত হয়েছেন মেয়র নিমাই চন্দ্র সরকারসহ (৫০) ১০ জন। আহত মেয়রকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, পৌরমেয়র নিমাই চন্দ্র সরকার, তার স্ত্রী সঞ্চিতা সরকার, ছেলে গৌরব সরকার, যুবলীগ নেতা কামাল মাতুব্বরসহ আরও কয়েকজন মাইক্রোবাসযোগে ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নগরকান্দায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কাইচাইল ইউনিয়নের কালের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী জি এফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সঞ্চিতা সরকার ও কামাল মাতুব্বর নিহত হন। আহত নিমাই সরকার ও তার ছেলে গৌরব সরকারকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৌরব মারা যান। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন পৌরমেয়র নিমাই সরকার। তার অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে পৌর মেয়রের স্ত্রী, ছেলেসহ তিন জন মারা গেছেন। পৌর মেয়রের অবস্থা আশঙ্কাজনক।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নগরকান্দা মেয়রের স্ত্রী-পুত্রসহ নিহত ৩ , মেয়র আশঙ্কাজনক

Update Time : ০৫:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১