ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নির্বাচন কমিশন গঠনের আগেই আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের আগেই আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দলটি মনে করে, এখন যে সময় রয়েছে তার মধ্যেই ইসি গঠনের আইন করা সম্ভব। তা না হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে তা করতে পারেন। আর আইন প্রণয়ন না করে গত দু’বারের মতো সার্চ কমিটি গঠন করা হলে ওই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য চার জনের নাম প্রস্তাব করেছে দলটি।
সোমবার (২০ ডিসেম্বর) বঙ্গভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে সংলাপে অংশ নিয়ে এসব প্রস্তাব দেয় জাতীয় পার্টি। এর আগে বিকাল ৪টায় এ সংলাপ শুরু হয়। চলে৬টা পর্যন্ত।
সংলাপ শেষে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বৈঠক করেছি। আমরা রাষ্ট্রপতিকে ৩টি প্রস্তাব দিয়েছি। সংবিধানের আলোকে আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠনে কথা বলেছি। আমরা মনে করি, যে সময় আছে তার মধ্যে আইন তৈরি করা সম্ভব। প্রয়োজনে আইন তৈরি করতে প্রস্তুত আছি। সরকার চাইলে আমরা আইনটিও তৈরি করে দিতে পারি।
জিএম কাদের বলেন, সরকার যদি মনে করে এখন আইন করা সম্ভব নয়, তাহলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে করতে পারেন। পরবর্তী সময়ে সেটি আইনে পরিণত করা যাবে। আর যদি অধ্যাদেশ জারি করা সম্ভব না হয়, তাহলে আগের মতো সার্চ কমিটি গঠন করা হলে আমরা ৪ জনের নামের প্রস্তাব দিয়েছে। তবে এখনই আমার দেওয়া নামগুলো আপনাদের জানাচ্ছি না।
জাপা সূত্র জানিয়েছে, জাতীয় পার্টি সার্চ কমিটির জন্য চার জনের নামের প্রস্তাবের বাইরে আরও একজনের নাম নির্বাচন কমিশনের সদস্য হিসেবে প্রস্তাব করেছেন।
Tag :

Update Time : ০৪:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১