ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ৩৬৩ Time View

বাংলা গদ্যের জাদুকর এবং সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই বাংলা সাহিত্যের এই কিংবদন্তি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা যান।

হুমায়ূন আহমেদের জন্মদিন পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে।

রাজধানীর ধানমন্ডির দখিন হাওয়া বাসাটির নাম পুরো দেশের মানুষেরই জানা। এই ফ্ল্যাটে থাকতেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। জীবিত থাকতে হুমায়ূনের জন্মদিন এ বাড়িতে বেশ আয়োজন করে পালিত হতো। তিনি এখন নেই। তবে তার জন্মদিনে এখনও আয়োজন ও সমাগমে ভরে ওঠে দখিন হাওয়া।

শনিবার রাত ১২টা ১ মিনিটে হুমায়ূনের জন্মদিনের কেক কেটেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই ছেলে নিষাদ ও নিনিত।

হুমায়ুনের ৭৩তম জন্মদিনের কেকটা ছিল নিষাদ-নিনিতের পক্ষ থেকে। কেকের ওপর লেখা ছিল ‘শুভ জন্মদিন বাবা’। জন্মদিনে বাবার কাছাকাছি থাকতে চায় নিষাদ-নিনিত। শনিবার নুহাশ পল্লীতে থাকবে তারা। থাকবেন শাওনও।

শাওন বলেন, ‘সারাদিন নুহাশ পল্লীতেই থাকব। বিশেষ কোনো আয়োজন নেই। হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করব। ঢাকায় কোনো আয়োজনে থাকছি না।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় তার জন্ম। তার ডাক নাম কাজল। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজ। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, আর মা গৃহিণী। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তার অন্য দুই ভাইও বরেণ্য ও প্রতিভাবান। কথাসাহিত্যিক জাফর ইকবাল তার ছোট ভাই। সবার ছোট ভাই আহসান হাবীব নামকরা কার্টুনিস্ট ও রম্যলেখক।

নেত্রকোনার এই সন্তানটি লেখার জাদুতে যেমন আলোড়ন তুলেছেন, তেমনি সৃজনশীলতার সব শাখাতেই পাঠক ও দর্শকদের নিয়ে বিশাল সাম্রাজ্য গড়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রসায়ন বিভাগের এই অধ্যাপক ‘নন্দিত নরকে, লীলাবতী, কবি, শঙ্খনীল কারাগার, গৌরিপুর জংশন, নৃপতি, বহুব্রীহি, এইসব দিনরাত্রি, দারুচিনি দ্বীপ, শুভ্র, নক্ষত্রের রাত, কোথাও কেউ নেই, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, জোছনা ও জননীর গল্প, এমন ঝড় তোলার মতো উপন্যাস উপহার দিয়েছেন আমাদের। তার বইয়ের সংখ্যা ৩শ’রও বেশি।

প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই সাড়া ফেলেন বিজ্ঞানের ছাত্র হুমায়ূন আহমেদ। হুমায়ূনের উপন্যাসের নাট্যরূপ ধারাবাহিকভাবে টেলিভিশনে প্রচারিত হলে সেখানেও দর্শকদের সাড়া। হুমায়ূন যখন চলচ্চিত্র নির্মাণ করেন তা দেখতেও শহর ভেঙে পড়ে। হুমায়ূন আহমেদ চলচ্চিত্র আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, নয় নম্বর বিপদ সংকেত ও ঘেটুপুত্র কমলা সবগুলোই ছিল দর্শকপ্রিয় ও ব্যবসা সফল।

চলচ্চিত্র বা নাটকের জন্য হুমায়ূন আহমেদ গান লিখেছেন, আবার তাতে সুরও দিয়েছেন, তা সমাদৃত হয়েছে।

‘যদি মন কাঁদে তুমি চলে এসো ’, ‘চাঁদনী পসরে কে’, ‘ও আমার উড়াল পঙ্খীরে’, ’এক যে ছিল সোনার কন্যা’, ‘আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা বেড়া ভাঙ্গা চালার ফাঁকে’, ‘চাঁদনী পসর রাইতে যেন আমার মরণ হয়’ হ‌ুমায়ূন আহমেদের লেখা এসব গান আজো মানুষের মুখে মুখে ফেরে।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক `একুশে পদক` লাভ করেন। এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কার (১৯৮৮) লাভ করেন।

তিনি আমাদের ছেড়ে যান ২০১২ সালের ১৯ জুলাই। মরণব্যাধি ক্যানসারের চিকিৎসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাত্র ৬৪ বছর বয়সেই তিনি চলে যান না ফেরার দেশে। সেখান থেকে মরদেহ ঢাকায় আনার পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো মানুষের অশ্রু পুষ্পতে সিক্ত হন তিনি।

২৪ জুলাই নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত করা হয়। সেদিন গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল তার লাখো ভক্ত অনুরাগী। হুমায়ূন আজো বেঁচে আছেন লাখো পাঠকের হৃদয়ে হৃদয়ে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১

হুমায়ূন আহমেদ ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে হুমায়ূন সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত। হুমায়ূন আহমেদের প্রকাশিত বইয়ের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু বই পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

Tag :

নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

Update Time : ০৫:০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১