ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

নরসিংদীর রায়পুরার নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারী নিহত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • ২৮৫ Time View

নরসিংদীর রায়পুরায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় রাস্তার পাশে চলাচলরত চার পথচারীকে কাভার্ডভ্যানটি চাপা দিলে ঘটনা স্থলেই তিনজন নিহত ও হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০) ও মাহমুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট অভিমুখী একটি কাভার্ড ভ্যান রায়পুরার মাহমুদাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এর আগে কাভার্ডভ্যানটি চারজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

নরসিংদীর রায়পুরার নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারী নিহত

Update Time : ০৫:২০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২