ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা পরীমনির জামিন বহাল রেখেছেন আদালত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ৩২১ Time View

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় নায়িকা পরীমনির জামিন বহাল রেখেছেন আদালত।

রোববার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে জামিন বহালের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তার জামিন বহাল রাখেন।

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আদালতে যান পরীমনি। মাদকের মামলায় প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তিনি জামিনে ছিলেন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুজন হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্ত হন।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসা অভিযান চালিয়ে মদ ও মাদকসহ তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে করে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলায় পরীমনিকে আদালতে হাজির করা হলে প্রথমে চারদিনের রিমান্ড এবং পরে আরও দুই দফা রিমান্ডে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

Tag :

নায়িকা পরীমনির জামিন বহাল রেখেছেন আদালত

Update Time : ১০:৩১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১