ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ২৭৪ Time View

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৮ ডিসেম্বর) রাত একটায় এমিরেটসের একটি ফ্লাইটে রওনা হয় মুমিনুলরা। টানা খেলার মধ্যে থাকায়, ক্রিকেটারদের মধ্যে ক্লান্তি ভর করলেও সেটা নিয়ে ভাবছেন না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ওশেনিয়াতে গিয়ে পর্যাপ্ত অনুশীলন করার সুযোগ থাকায় ভালো কিছুরই আশা করছেন তিনি।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে মিরপুরে লজ্জার হার। কিন্তু মুহূর্তগুলো ভুলতে না ভুলতেই আবারো নতুন চ্যালেঞ্জের সামনে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ভরাডুবির পর, এবার নিউজিল্যান্ড মিশন বাংলাদেশের টেস্ট দলের সামনে।

রাত ১০টা পেরুতেই একে একে বিমানবন্দরে এসে পৌঁছাতে থাকেন ক্রিকেটাররা। অনুশীলনের মতোই এখানেও সবার আগে আগমন মুশফিকুর রহিমের। এরপর বাবাকে নিয়ে আসেন তাসকিন আহমেদ। কিটস ব্যাগগুলো নামাতে নামাতেই এয়ারপোর্টে এসে হাজির হয় বিসিবির বাস। একে একে নেমে আসেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা।

একেবারে শেষদিকে দলের সঙ্গে যোগ দেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ঢাকা টেস্টে না থাকলেও, এ সফরের পুরোটা জুড়েই তিনি থাকবেন মুমিনুলদের ছায়া সঙ্গী হয়ে। তাই তো যাওয়ার আগে জানিয়ে গেলেন অবসাদ্গ্রস্ত, ক্লান্ত ক্রিকেটারদের নিয়ে তার পরিকল্পনার কথা।

চট্টগ্রামে-ঢাকায় কোথাও কথা বলেনি টপ অর্ডারদের ব্যাট। বোলাররা হঠাৎ এক দুই সেশনে জ্বলে উঠলেও, সিরিজ জুড়ে তারাও ছিলেন ছন্নছাড়া। এখন ব্ল্যাকক্যাপদের ডেরায় টিকে থাকতে হল কি করতে হবে তার টোটকাও দিলেন সুজন।

২০২২ এর প্রথম দিন মাউন্ট মঙ্গানুই এ প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল

Update Time : ০৬:০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১