ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের দ্বিতীয় সেশনের শুরুতে ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • ২৮৮ Time View

চতুর্থ দিনের প্রথম সেশনেই ৪৫৮ রানে অল আউট হয়ে ১৩০ রানের লিড নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের দ্বিতীয় সেশনের শুরুতে ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

২৯ রানে অধিনায়ক টম ল্যাথামকে শিকারে পরিণত করেন তাসকিন আহমেদ। ২৫ তম ওভারে ইবাদতের শিকার হলেন প্রথম ইনিংসে শতরান করা ডেভন কনওয়ে। দ্বিতীয় ইনিংসে কনওয়ে ৪০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন।

কিউইরা এখনো টাইগারদের থেকে পিছিয়ে আছে ৩৮ রানে। এ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৮ ওভারে দুই উইকেটে ৯২ রান। ক্রিজে রয়েছেন রস টেলর ১৬ ও উইল ইয়াং ৪১ রানে।

এদিকে, দিনের শুরুতে দুবার এলবিডব্লিউতে মেহেদী মিরাজকে আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নেয়ার কারণে মাঠ ছাড়তে হয়নি মিরাজকে। তবে শেষ রক্ষা হয়নি। টিম সাউদির বাইরের একটি বলে খোঁচা মেরে কিপার টম ব্লানডেলের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন মেহেদি। এর পরে একে একে ইয়াসির আলী, তাসকিন ও শরিফুলের উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪৫৮ রানে থামে টাইগারদের ইনিংস।

মাত্র ১৩ রানে শেষ ৪ উইকেট হারানোর কারণে বড় লিডের সুযোগ হারায় টাইগাররা।

এর আগে ৬ উইকেটে ৪০১ তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ যোগ হয়েছে মাত্র ৫৭ রান। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মুমিনুল হক। তিনি করেন ৮৮ রান। তার ইনিংসটি ছিল ১২ চারে সাজানো। লিটন দাস করেন ৮৬ রান। তার ইনিংসটি ছিল ১০ চারে সাজানো। এছাড়াও মাহমুদুল হাসান জয় ৭টি চারের সমাহারে করে ৭৮ রান। এছাড়াও নাজমুল হোসেন শান্ত ৭টি চার ও একটি দৃষ্টিনন্দন ছক্কার সমাহারে ৭৮ রানের ঝলমলে ইনিংস উপহার দেন।

Tag :

নিউজিল্যান্ডের দ্বিতীয় সেশনের শুরুতে ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

Update Time : ০৭:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২