ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নিউজিল্যান্ডে পার্লামেন্টের সামনে সরকার বিরোধী বিক্ষোভ

বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে প্রায় দুই হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী মঙ্গলবার নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়েছেন।

প্রায় ছয় মাস আগে এসব বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গনে অবস্থান নিয়েছিল। সেবার সেখান থেকে তাদের জোর করে সরিয়ে দেওয়া হয়।

‘ফ্রিডম অ্যান্ড রাইটস কোয়ালিশন’ এ বিক্ষোভের আয়োজন করেছে। বিক্ষোভে অংশ নিতে সারা দেশ থেকে মানুষ রাজধানী ওয়েলিংটনে পার্লামন্ট ভবনের মাঠে জড়ো হয়েছে। ভেতরে আইনপ্রণেতারা তাদের নিজ নিজ কাজ করছেন।

বিক্ষোভকারীদের কারো কারো হাতে স্বাধীনতার দাবিতে লেখা প্ল্যাকার্ড ধরা ছিল। কেউ কেউ কোভিড-১৯ বিধিনিষেধ পুরোপুরি সরিয়ে ফেলার দাবি করেন। খবর রয়টার্সের।

কৃষকদের জন্য কঠোর পরিবেশগত বিধিবিধান মেনে চলা এবং আঞ্চলিক মালিকানাধীন জলাধারগুলো সরকারের নিয়ন্ত্রণে নিতে নিউজিল্যান্ড সরকারের উদ্যোগের বিরুদ্ধেও বিক্ষোভ দেখিয়েছেন তারা।

হ্যামিলটন শহরের কাছ থেকে বিক্ষোভে অংশ নিতে আসা ড্যানি হানিফ বলেন, ‘আমাদের সরকার, তারা আসলে আমাদের জন্য কাজ করছে না।’

বিক্ষোভকারীদের আটকাতে পার্লামন্টের সামনে বেষ্টনী দেওয়া হয়েছে। এছাড়াও প্রচুর পুলিশ পার্লামেন্টে ঘিরে অবস্থান নিয়েছে।

এর আগে গত মার্চ মাসে করোনাভাইরাসের টিকা গ্রহণের বাধ্যবাধকতার বিরুদ্ধে পার্লামেন্টের সামনে অবস্থান নিয়েছিলেন বিক্ষোভকারীরা। যে কারণে রাজধানীতে কয়েক সপ্তাহ জনজীবনে বিঘ্ন ঘটেছিল। পুলিশ ওই সময় জোর করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল।

এদিন সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরোধিতা করে প্রায় আড়ইশ’ জনের একটি দল পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছে। ফেইসবুকে এক পোস্টে তারা লেখে, ঘৃণা, হোমোফোবিয়া, গোঁড়ামি এবং চরম ডানপন্থিদের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আটকানোই তাদের লক্ষ্য।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

নিউজিল্যান্ডে পার্লামেন্টের সামনে সরকার বিরোধী বিক্ষোভ

Update Time : ০৫:২০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২