ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় সংশোধন করা সম্ভব: সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৭ Time View
নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় সংশোধন করা সম্ভব বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এল ডি হলে আয়োজিত সংবিধান সংস্কার কমিশনের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব। তবে, সেটি একান্তই সরকারের ও রাজনৈতিক দলগুলোর বিবেচনার বিষয়। আমরা এজন্য কিছু সমস্যা শনাক্ত করে সরকারকে অবগত করেছি ও আশা করি দ্রুতই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় সংস্কার করবেন। সুতরাং বলা যায় নির্বাচনের আগে সংবিধান সংস্কার অবশ্যই সম্ভব।
এ সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কি-না সেটিও সরকার ও রাজনৈতিক দলগুলোর বিবেচনার বিষয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও সংস্কার বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেন বলে আমার বিশ্বাস। রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে যা যা প্রয়োজন সেটা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তর থেকে আসতে হবে এবং এটি বাইরে থেকে জোর করে চাপিয়ে দেওয়া সম্ভব নয়।
Tag :

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় সংশোধন করা সম্ভব: সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ

Update Time : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫