নীলফামারী সদর উপজেলায় রেললাইনের ওপর খেলার সময় ট্রেনে কাটা পড়ে ৩ শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চারজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কলেজ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস ও নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ
নিহতরা হলেন, লীনা (৮), মিনা (৭), মোমিনুর রহমান (৪) ও শামীম হোসেন (৩০)। নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার কুণ্ডপুকুর ইউনিয়নে। ওই তিন শিশুকে বাঁচাতে গিয়ে শামীম হোসেনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
অনলাইন ডেস্ক 


















