ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

নেইমারের জাদুতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছে পেরুকে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ৩০৭ Time View

বিশ্বকাপ বাছাইয়ে টানা আট ম্যাচে আট জয় পেল ব্রাজিল। নেইমারের জাদুতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার ২-০ গোলে হারিয়েছে পেরুকে।

অথচ কোচ তিতেকে বাছাইপর্ব শুরু করতে হয়েছে দুশ্চিন্তা নিয়ে। কভিড সংক্রান্ত কারণ আন্তর্জাতিক বিরতিতে ইউরোপের লিগে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়েনি তাদের ক্লাব। পছন্দের খেলোয়াড়দের না পেলেও জয়ের ধারা অব্যাহত রেখেছে সেলেসাওরা।

পেরুকে চলতি বছরে তিনবারের দেখায় তিনবারই হারাল ব্রাজিল। তার মধ্যে দুইবার গত গত কোপা আমেরিকায়। লাতিন শ্রেষ্ঠত্বের মুকুটের লড়াইয়ে গ্রুপ পর্বের পর পেরুকে হারিয়ে ফাইনালে উঠে তিতের দল।

এবার ঘরের মাঠ অ্যারেনা পের্নামবুকোয় নেইমারের জাদুতে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ব্রাজিল। পিএসজি ফরোয়ার্ড সতীর্থকে দিয়ে গোল করানোর পাশাপাশি নিজেও পেয়েছেন জালের দেখা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে শুরুতে এগিয়ে ছিল অবশ্য পেরু।

কিন্তু লাগাম নিজেদের হাতে নিতে বেশিক্ষণ সময় লাগেনি ব্রাজিলের। ১৪তম মিনিটে এগিয়ে যায় তারা। সাইডলাইনে ডিফেন্ডার সান্তামারিয়ার কাছ থেকে বল কেড়ে নিয়ে এভারটন রিরেইরোকে দেন নেইমার। জাল খুঁজে নিতে ভুল করেননি ফ্লামেঙ্গো উইঙ্গার।

তবে এই গোলের প্রতিবাদ জানায় পেরুর খেলোয়াড়রা। নেইমার বল কেড়ে নেওয়ার সময় তাদের ডিফেন্ডারকে ফাউল করেছেন, রেফারিকে ঘিরে এমন দাবি জানালেও কোনো লাভ হয়নি।

৪০তম মিনিটে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শট নিয়েছিলেন রিবেইরো। কিন্তু সেই বল ফিরে আসে পেরুর এক খেলোয়াড়ের পায়ে লেগে। ওই সময় অরক্ষিত অবস্থায় ছিলেন নেইমার। টোকা দিয়ে বল জালে পাঠিয়ে দেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে লড়ে পেরু। কিন্তু ব্রাজিলের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। ম্যাচের শেষদিকে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। ৮১তম মিনিটে ডি-বক্সের মাথা থেকে বাইসাইকেল কিক নিয়েছিলেন তিনি। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয় পিএসজি তারকার।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাতে পেরু।

আরেক ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৩-০ গোলে হারানো আর্জেন্টিনা ১৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বলিভিয়া।

এর আগের ম্যাচ মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার এই দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা তিনজন আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে কভিড সংক্রান্ত বিধিমালা ভঙ্গের অভিযোগ তুলে ম্যাচ বাতিল করে দেয়।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

নেইমারের জাদুতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছে পেরুকে

Update Time : ০৪:৫৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১