ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি, না বাড়ালে শনিবার থেকে লঞ্চও বন্ধ

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। শনিবার দুপুরের মধ্যে ভাড়া সমন্বয় না করলে বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মালিকরা।

শুক্রবার  লঞ্চ মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) পাঠানো হয়েছে বলে জানিয়েছে লঞ্চ মালিক সমিতি।

অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘যাত্রীবাহী লঞ্চের যাত্রী ভাড়া বৃদ্ধির লক্ষ্যে সংস্থার পক্ষ হতে নৌপরিবহন মন্ত্রণালয় ও আপনার দপ্তরে বহুবার আবেদন করা হলেও ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আগামী ৮ নভেম্বর ভাড়া নির্ধারণের প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটি একটি সভা আহ্বান করে। কিন্তু গত ৩ নভেম্বর সরকার হঠাৎ করে জ্বালানি তেল তথা ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ঘোষণা দেন এবং ওই দিন রাত ১২টা থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়’।

চিঠিতে আরো বলা হয়, ‘এই পরিস্থিতিতে জাহাজ পরিচালনা ব্যয় বহুগুণ বেড়ে যায়। সংগত কারণে সারা দেশে লঞ্চ মালিকরা যাত্রী ভাড়া বৃদ্ধি করার জন্য সংস্থাকে অনুরোধ করেন। অন্যথায় জাহাজ পরিচালনায় অপারগতা প্রকাশ করেন’।

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে তাদের পক্ষে লঞ্চ পরিচালনা করা সম্ভব হবে না।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ। স্টিলের দাম বেড়েছে ২০-২৫ শতাংশ। এসব কিছু মিলিয়ে আমরা শতভাগ বৃদ্ধির প্রস্তাব করেছি।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি, না বাড়ালে শনিবার থেকে লঞ্চও বন্ধ

Update Time : ০৫:১৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১