ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ২৬২ Time View
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও চার মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মোট ২৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১৮ কিলোমিটার ভাটিতে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি এবং আরও ৩৫ কিলোমিটার ভাটিতে দিনাজপুরের খানসামা ফায়ার সার্ভিস দল করতোয়ার জিয়া ব্রিজের কাছে আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘটনাস্থলের কাছাকাছি জালিয়াপাড়া এলাকা থেকে আরও একজনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
মাহবুবুল ইসলাম জানান, এখনও উদ্ধারকৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট সোমবার সকাল থেকে ঘটনাস্থলের আশেপাশে নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে নতুন করে কোনও মরদেহ উদ্ধার হয়নি। নদীর ওই অংশে পানির তীব্র স্রোত লক্ষ করা গেছে।
এখনও অ‌নে‌কে নি‌খোঁজ র‌য়ে‌ছেন ব‌লে নদীতী‌রে অ‌পেক্ষমাণ স্বজন‌রা জানিয়েছেন।
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯

Update Time : ০৪:০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২