ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পঞ্চম ধাপেও এগিয়ে স্বতন্ত্র প্রার্থী; অধিকাংশ আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • ৩০৫ Time View

পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) বুধবার (৫ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬৯২ ইউপির চূড়ান্ত ফল জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৩টি ইউপিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আদালতের আদেশে স্থগিত রয়েছে একটি ইউপিতে। আরেকটিতে নির্বাচন বন্ধ ঘোষণা করেছে ইসি। তবে ঘোষিত ফলাফলে এক ইউপির ভোটের তথ্য সম্পর্কে কিছুই জানায়নি কমিশন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে, ৩৪৬টি ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন ৩৪১ জন চেয়ারম্যান প্রার্থী। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত দুজন, জাতীয় পার্টির (জাপা) দুজন ও বাংলাদেশ জাতীয় পার্টির একজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে পঞ্চম ধাপে ভোটগ্রহণের আগেই প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৯৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

জানা গেছে, ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে অংশ নেয় চারটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। তবে আগের ধাপগুলোর মতো পঞ্চম ধাপেও বিএনপি ইউপি নির্বাচন বর্জন করেছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর চেয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বেশি জয়ী হয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশ আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী। মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, দেশের ৪৮ জেলার ৯৫ উপজেলার ৭০৮টি ইউপিতে ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে ৪০টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হয়।

ইসির যুগ্ম-সচিব আসাদুজ্জামান বলেন, পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে মোট ভোটার ছিলেন এক কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে তিন হাজার ২৭৪ জন, সংরক্ষিত আসনে সাত হাজার ৯৫০ ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

পঞ্চম ধাপেও এগিয়ে স্বতন্ত্র প্রার্থী; অধিকাংশ আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী

Update Time : ০৩:৩৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২