ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • ২৪৬ Time View

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে পদযাত্রার কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে রাজধানীর গাবতলীতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। স্লোগানে স্লোগানে প্রকম্পিত করছেন এলাকা।

তবে দলের মহাসচিব এখনো গাবতলী পৌঁছেননি। এদিন গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার পদযাত্রা করবে দলটি। সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনে দলটি গঠন করেছে শৃঙ্খলা টিম ।

রাজধানীর গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে বাহাদুর শাহপার্কে গিয়ে। গাবতলী থেকে মগবাজার অংশে নেতৃত্ব দেবেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর মগবাজার থেকে বাকি সাড়ে ৫ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতাকর্মীরা।

বিভিন্ন রুট ঘুরে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পদযাত্রা শেষ হবে বিকেল ৪টায়। রুট প্রকাশ দেখানো হয়েছে,

যাত্রাপথ: গাবতলী– টেকনিক্যাল মোড়– মিরপুর-১– মিরপুর-১০ গোল চত্ত্বর– কাজীপাড়া– শেওড়াপাড়া– তালতলা(আগারগাঁও)– বিজয় স্মরণী– কাওরান বাজার– এফডিসি– মগবাজার– মালিবাগ– কাকরাইল– নয়াপল্টন (বিএনপি অফিস)– ফকিরাপুল– মতিঝিল (শাপলা চত্বর)– ইত্তেফাক মোড়– দয়াগঞ্জ– রায়সাহেব বাজার মোড়।

গত বুধবার (১২ জুলাই) সরকারের পদত্যাগ দাবিতে এক দফা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে সেদিনই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামীকাল বুধবারও একই সময়ে আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

এদিনের যাত্রাপথ হিসেবে দেখানো হয়েছে, আব্দুল্লাহপুর– বিমানবন্দর– কুড়িল বিশ্বরোড– নতুন বাজার– বাড্ডা– রামপুরা ব্রিজ– আবুল হোটেল– খিলগাঁও– বাসাবো– মুগদাপাড়া– সায়েদাবাদ–যাত্রাবাড়ী চৌরাস্তা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

Update Time : ০৫:৩১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩