ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন। পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’

এর আগে গতকাল পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। তাদের একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন, অন্যজন পেছনে বসে ভিডিও করছিলেন। ওই সময় তাদের মোটরসাইকেলের গতি ছিল ঘণ্টায় প্রায় ১০৫ কিলোমিটার। চলতে চলতে হঠাৎ একটি ট্রাকের সামনে ডানে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যান। এতে গুরুতর আহত হন চালক ও আরোহী। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আনা হয়। রাত ১০টা ৩৫ মিনিটে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। তারা ঢাকার দোহার-নবাবগগঞ্জের বাসিন্দা। আলমগীর মোটরসাইকেল মেরামতের কাজ করতেন। আর ফজলু প্রবাসী। একমাস আগে তিনি দেশে এসেছেন।

এদিকে, সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। রোববার (২৬ জুন) রাতে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সেতু বিভাগ।

Tag :
জনপ্রিয়

পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত

Update Time : ১২:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২