ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে আফগানিস্তান

চলতি বছরের পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে আফগানিস্তান। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

রোববার (১৭ মে) আফগানিস্তানের সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত কর

আফগান সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যায় দেশের কোনো প্রদেশ থেকেই জিলহজ মাসের চাঁদ দেখার নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। ফলে রোববার (১৭ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হবে এবং এর পরদিন ২৭ মে (বুধবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সাধারণত আফগানিস্তানে নিজস্ব চাঁদ দেখা কমিটির মাধ্যমে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ধর্মীয় উৎসবগুলোর তারিখ নির্ধারণ করা হয়। কখনো কখনো এই তারিখ প্রতিবেশী দেশগুলোর চেয়ে আলাদা হয়।

ইসলাম ধর্মের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন মুসলিমরা। হযরত ইব্রাহিমের (আ.) মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই উৎসবটি সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতার সঙ্গেই সামঞ্জস্য রেখে উদযাপিত হয়।

সূত্র: খামা প্রেস এজেন্সি

Tag :
জনপ্রিয়

আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে আফগানিস্তান

Update Time : ১০:৫৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬