ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

পরী মনির আরও ৫ দিনের রিমান্ডে চায় সিআইডি, শুনানি বৃহস্পতিবার

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত চিত্রনায়িকা পরী মনির বিরুদ্ধে আরও ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে সিআইডি। আগামীকাল বৃহস্পতিবার শুনানি অনিুষ্ঠিত হবে।

রিমান্ড আবেদন থাকায় আজ পরী মনির জামিন আবেদনটিও নাকচ হয়ে গেছে। বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৪ আগস্ট বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা তল্লাশি শেষে পরী মনিসহ তিন জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ ও এলএসডি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বনানী থানায় পরী মনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে একটি মামলা দায়ের করে র‍্যাব। এ মামলায় ৫ আগস্ট প্রথম দফায় চারদিন এবং পরে ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুরের পর পরী মনি আদালত থেকে বেরোনোর সময় চিৎকার করে সবার উদ্দেশ্যে বলেন, ‘আমাকে ইচ্ছা করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আর মিডিয়া তাকিয়ে তাকিয়ে দেখছে।’

পরে এ দুই দিনের রিমান্ড শেষে গত ১৩ আগস্ট পরী মনিকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন প্রিজনভ্যানে করে পরী মনিকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। এখন তিনি ওই কারাগারেই রয়েছেন।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

পরী মনির আরও ৫ দিনের রিমান্ডে চায় সিআইডি, শুনানি বৃহস্পতিবার

Update Time : ০৭:৪১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১