এবার অভিনেত্রী পরি মনির বাসা ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বুধবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার পর তার বাসা ঘিরে রাখা হয়।
পরী মনি অভিযোগ করে বলেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। তারা দরজা ধাক্কা-ধাক্কি করতেছে। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছি। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
বুধবার (৪ আগস্ট) বিকেলে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ‘‘সাদা পোশাকের বেশ কজন ব্যক্তি প্রথমে আমাদের বাসার প্রধান গেট দিয়ে ভেতরে ঢুকতে চান। তারা কারা জানতে চাইলে বলেন, ‘আমরা পুলিশ।’ পরে তারা গেট ভেঙে ভেতরে ঢুকে আমার ফ্ল্যাটের সামনে এসে দরজা খুলতে বলেন। ভয় পেয়ে বনানী থানায় ফোন করেছি, কিন্তু থানা থেকে কেউ এখনো আসেননি। আমি আমার জীবন নিয়ে খুব শঙ্কিত।’’
এ সময় পরী মনি ফেসবুক লাইভে এসে সব তুলে ধরেন। পরে একপর্যায়ে তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করে লাইভটি বন্ধ করে দিতে বলেন।
অনলাইন ডেস্ক 

























