ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

পাঞ্জাব পুলিশ ঘিরে রেখেছে ইমরান খানের বাসভবন, ফের গ্রেপ্তারের শঙ্কা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাব করেছেন যে, তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এক টুইটে সমর্থকদের উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন, ‘এটি হয়তো আমার শেষ টুইট।’

বুধবার (১৭ মে) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, পুলিশ আরেকটি গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়ি ঘিরে রেখেছে।

এর আগে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, স্বস্তি পেলেন ইমরান খান। কারণ তার গ্রেপ্তারি থেকে রক্ষাকবচের মেয়াদ ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করল ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি)। আদালত জানিয়ে দিয়েছে, ৯ মের পর ইমরানের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছিল, সেই মামলাগুলিতে গ্রেপ্তার করা যাবে না পাকিস্তান ‘তেহরিক-ই-ইনসাফ’ পার্টির চেয়ারম্যানকে।

গত সপ্তাহে আইএইচসির একটি বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় ২ সপ্তাহের জন্য ইমরানের জামিনের আবেদন মঞ্জুর করে। তবে তার এক দিন পরেই সুপ্রিম কোর্ট তাঁর গ্রেপ্তারিকে বেআইনি বলে ঘোষণা করে। সুপ্রিম কোর্ট ইমরানকে ১৭ মে পর্যন্ত ইসলামাবাদে নথিভুক্ত কোনও মামলাতেই গ্রেপ্তার করা যাবে না বলেও রক্ষাকবচ দেয়।

কিন্তু ১৭ মে সন্ধ্যায় ইমরান খান এক টুইট বার্তায় নিজেই জানালেন যেকোনো মুহূর্তে তিনি আবারো গ্রেপ্তার হতে পারেন। এটাই হতে পারে শেষ টুইট বার্তা।

এদিকে একাধিক মামলায় জামিন মিললেও ইমরান খান আল কাদির ট্রাস্ট মামলায় বৃহস্পতিবার আবারও ডেকে পাঠাল সে দেশের তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব)। সে দেশের সংবাদমাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

গত ৯ মে ইমরান গ্রেপ্তাতার হওয়ার পর তাঁর দল পিটিআই-এর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তোলে পাক প্রশাসন। সেই মামলায় জামিন চেয়ে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান। ওই মামলা-সহ আরও বেশ কিছু মামলায় তাঁকে ৮ জুন পর্যন্ত জামিন দিয়েছে আদালত। জামিনের মেয়াদ ফুরোনোর আগেই আবারও ইমরানকে পুরনো মামলায় ডেকে পাঠানো হল। ইমরান আগেই অভিযোগ করেছিলেন যে, দেশের সেনা তাঁকে দশ বছরের জন্য জেলে রাখার পরিকল্পনা করছে।

গত ৯ মে দুপুরে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত ইমরান জামিনের আবেদন জানাতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন। সে সময় আদালত চত্বর থেকেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে গ্রেপ্তাতার করেছিল।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

পাঞ্জাব পুলিশ ঘিরে রেখেছে ইমরান খানের বাসভবন, ফের গ্রেপ্তারের শঙ্কা

Update Time : ০৪:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩