ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া ঘাটে যানবাহনসহ ফেরিডুবি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ৩৬৩ Time View

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে আমানত শাহ নামে একটি রো রো ফেরি যানবাহনসহ ডুবে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আমানত শাহ নামে একটি ফেরি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এসে পাটুরিয়ার ৫ নং ঘাটে ভেড়ার সময় হঠাৎ ফেরিতে পানি ঢুকে যায়। এ সময় তিনটি ট্রাক নামলেও ১৭টি ট্রাক নিয়ে ফেরিটি ডুবে যায়।
জিল্লুর রহমান বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।
পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় প্রশাসন ও ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে….

Tag :
জনপ্রিয়

পাটুরিয়া ঘাটে যানবাহনসহ ফেরিডুবি

Update Time : ০৫:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১