ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় ৩ গুণ

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তদন্ত) জামাল পাশা (ফাইল ছবি)

সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনার সম্মুখসারির যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।

পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় ৩ গুণ। মে মাসে পুলিশের বিভিন্ন ইউনিটে করোনায় আক্রান্ত সদস্যের সংখ্যা ছিল ২৩১ জন। আর জুন মাসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৫ জন। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, পুলিশের বিভিন্ন ইউনিট মিলিয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৯৫ জনে। এর মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ১৮ হাজার ৮৬২ জন ও র‌্যাবের ২ হাজার ৮৩৩ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৭৬ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন পুলিশ সদস্য ও ৬ জন র‌্যাব সদস্য।

Tag :

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় ৩ গুণ

Update Time : ০৬:০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১