ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

পেছন থেকে লোকজন চিৎকার করলেও গাড়ি থামাননি জাফর শাহ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • ২৯৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় শুক্রবার বিকাল ৩টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রুবিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজাহার জাফর শাহের প্রাইভেটকারের নিচে চাপা পড়ে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রুবিনা আক্তার তার দেবর নূরুল আমিনের (৪০) বাইকে করে যাচ্ছিলেন। প্রাইভেটকার চালক পেছন থেকে তাদের ধাক্কা দেন। এ সময় ওই নারী প্রাইভেটকারের নিচে চাপা পড়েন এবং তার পোশাক বাম্পারে জড়িয়ে তিনি গাড়ির নিচে আটকা পড়েন। তাকে ঝুলিয়ে নিয়ে চালক নীলক্ষেতের দিকে যেতে থাকেন।

এ সময় নুরুল আমিন নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে দেখেন তার ভাবি গাড়ির নিচে এবং বেপরোয়া গতিতে ছুটে চলেছে গাড়িটি। এ অবস্থা দেখে তিনি গাড়ির পেছনে ছুটতে থাকেন। একপর্যায়ে টিএসসি এলাকায় থাকা লোকজন গাড়িটির পিছু নিয়ে থামানোর জন্য চিৎকার করতে থাকেন। এরপরও চালক জাফর শাহ গাড়ি থামাননি।

এক কিলোমিটার গাড়ি চালিয়ে নীলক্ষেত মোড় ঘুরে পলাশী অভিমুখী যাওয়ার সময় জনতা তাকে আটক করেন।

পরে গাড়ির নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় জনতা গাড়ির চালককে গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করেন এবং গাড়িতে ব্যাপক ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ এসে জনতাকে নিয়ন্ত্রণ করে এবং চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শাহাবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, আহত নারী মারা গেছেন। চালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। গাড়িটি জব্দ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

পেছন থেকে লোকজন চিৎকার করলেও গাড়ি থামাননি জাফর শাহ

Update Time : ০৫:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২