ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পেলোসি তাইওয়ান এলে চীনা সেনাবাহিনীও বসে থাকবে না: বেইজিং

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এলে চীনের সেনাবাহিনী ‘অলস বসে থাকবে না’। সোমবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেইজিং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চীনা পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, পদমর্যাদা অনুযায়ী ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ কর্মকর্তা। এমন পদমর্যাদার কারণে তাইওয়ানে তার সফরের গুরুতর রাজনৈতিক প্রভাব রয়েছে।

রবিবার এশিয়ার দেশগুলোতে বহুল আলোচিত এই সফর শুরু করেন ন্যান্সি পেলোসি। এদিন তার দফতরের এক বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ন্যান্সি পেলোসি। তবে সোমবার যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এশিয়া সফরের অংশ হিসেবে পেলোসি তাইওয়ানেও যাবেন বলে আশা করা হচ্ছে।

শেষ পর্যন্ত পেলোসি তাইওয়ানে যাত্রাবিরতি করলে গত ২৫ বছরের বছরের মধ্যে এটিই হবে দেশটিতে কোনও মার্কিন হাউজ স্পিকারের প্রথম সফর।

তাইওয়ানের একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন স্পিকার দেশটিতে রাত্রিযাপন করবেন বলে আশা করা হচ্ছে। তবে ঠিক কখন তিনি দেশটিতে পৌঁছাবেন সেটি স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা চীনের যেকোনও গতিবিধি পর্যবেক্ষণ এবং এই অঞ্চলকে সুরক্ষিত রাখতে রাতদিন কাজ করে যাচ্ছেন।

ন্যান্সি পেলোসির দফতর জানিয়েছে, সফরে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং গণতান্ত্রিক শাসনের ওপর দৃষ্টি নিবদ্ধ করবেন মার্কিন স্পিকার।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

পেলোসি তাইওয়ান এলে চীনা সেনাবাহিনীও বসে থাকবে না: বেইজিং

Update Time : ০১:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২