ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

পোল্যান্ডে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

পোল্যান্ডে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এমনটাই দাবি করেছে পোল্যান্ডের তেল শোধনাগার কেন্দ্র পিকেএন অরলেন। রাশিয়া থেকে ইউরোপে জ্বালানি তেল সরবরাহের অন্যতম পাইপলাইন ড্রুঝবা-এর মাধ্যমে পোল্যান্ডে এই তেল সরবরাহ করা হতো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলে হয়েছে, পোল্যান্ড ইউক্রেনকে লোপার্ড ট্যাংকের প্রথম চালান সরবরাহের মাত্র একদিন পর রাশিয়ার পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হলো।

পিকেএন অরলেন কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, তারা শিগগিরই তেলের নতুন উৎস খুঁজে বের করবেন।

পিকেএন অরলেনের প্রধান নির্বাহী ড্যানিয়েল ওবাজটেক টুইটারে লিখেছেন, আমরা কার্যকরভাবে জ্বালানি তেলের সরবরাহ সুনিশ্চিত করার চেষ্টা করছি। রাশিয়া পোল্যান্ডে সরবরাহ বন্ধ করেছে। তবে আমরা এর জন্য যার জন্য আমরা প্রস্তুত। মাত্র ১০ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল রাশিয়া থেকে আসে। আমরা অন্যান্য উত্স থেকে আনা তেল দিয়ে এটি প্রতিস্থাপন করব।

পিকেএন অরলেন জানিয়েছে, তারা চাইলে সমুদ্র পথে জ্বালানি আমদানির মাধ্যমে শোধনাগারগুলোতে পরিপূর্ণভাবে জ্বালানি সরবরাহ বজায় রাখতে পারে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, রাশিয়া জ্বালানি তেলে সরবরাহ বন্ধ করলেও গ্রাহকদের কাছে পেট্রোল এবং ডিজেল সরবরাহ প্রভাবিত হবে না।

এদিকে গত ফেব্রুয়ারিতে রুশ প্রতিষ্ঠান রোজেনেফটের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে অরলেন রাশিয়ার আরেকটি তেল এবং প্রাকৃতিক গ্যাস কোম্পানি ট্যাটনেফটের সঙ্গে চুক্তির আওতায় তেল পাচ্ছিল। ট্যাটনেফট এখনো এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

পোল্যান্ডে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

Update Time : ০৪:৫২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩