ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

প্রথমবারের মতো পাথর নিয়ে স্বপ্নের পদ্মাসেতু পার হলো মালবাহী ট্রেন

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থেকে স্বপ্নের পদ্মাসেতু পার হয়ে  মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত পর্যন্ত পাথর বোঝাই করে গতি পরীক্ষা করেছে সাত বগির মালবাহী একটি ট্রায়াল স্পেশাল ট্রেন।

শনিবার(১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।সেখান থেকে সাড়ে ৯টার দিকে ভাঙ্গার উদ্দেশ্য আবার ছেড়ে আসে। এটিই প্রথম পদ্মাসেতু পার হয়ে মালবাহী ট্রেনের গতির ট্রায়াল।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা থেকে ২৮ কিলোমিটার দূরের মাওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য মালবাহী ট্রায়াল ট্রেনটি রওয়ানা হয়। সকাল ৯ টা ছয় মিনিটের দিকে সেটি মাওয়া স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনের গতি ছিল ঘন্টায় ৬০ কিলোমিটার। এরপর  মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ঘন্টায় ৮০ কিলোমিটার গতিতে সকাল সাড়ে নয়টার দিকে রওয়ানা হয়ে সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গায় আসে।

এ বিষয়ে ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, সকাল থেকে যাওয়া-আসা মিলিয়ে দুইবার পদ্মাসেতু পার হয়ে পাথরভর্তি মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হয়। সাতটি বগির এই মালবাহী ট্রেনটি ভাঙ্গা স্টেশনেই ছিল। এটিতে করে পদ্মাসেতুর রেল প্রকল্পের পাথর আনা নেওয়া করা হত।

আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে এই রেলপথ বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে।

Tag :

সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

প্রথমবারের মতো পাথর নিয়ে স্বপ্নের পদ্মাসেতু পার হলো মালবাহী ট্রেন

Update Time : ০৪:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩