ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

প্রথমবার প্রকাশ্যে কিম জং উনের মেয়ে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ২৩০ Time View

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের হাত ধরে সাদা পোশাকে ছোট্ট একটি মেয়ে। মেয়েটি কে, এ নিয়ে আলোচনা সর্বত্র। বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে, দাঁড়িয়ে থাকা মেয়েটি কিমের কন্যা।

সংবাদমাধ্যমে যে ছবি প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে, কিম তার মেয়ের হাত ধরে যেখানে দাঁড়িয়ে রয়েছেন সামনেই পরমাণু অস্ত্রবাহী হোয়াসং সিরিজের ক্ষেপণাস্ত্র। যেটি শুক্রবার জাপানের উপকূলে উৎক্ষেপণ করা হয়েছিল। যার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

উ. কোরিয়া ও কিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কম মানুষই জানেন। রাষ্ট্রীয় গোপনীয়তার স্বার্থে অনেক কিছুই গোপন রাখতে দেখা যায় তাকে। সেই গোপনীয়তা দূরে ঠেলে প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন এই একনায়ক।

গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) উ. কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনের প্রতিবেদনে কিমের মেয়ের ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে, মেয়ের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন কিম জং উন। ক্ষেপণাস্ত্র রাখা স্থানটি পরিদর্শনও করছেন তারা।

যদিও কিমের মেয়ের নাম প্রকাশ্যে আনা হয়নি। অবশ্য সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান ২০১৩ সালে দাবি করেছিলেন, কিমের একটি সন্তান রয়েছে তার নাম ‘জু অ্যায়’। তিনি বলেন, কিম একজন ভালো বাবা। তিনি তার পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন পাশাপাশি কিমের স্ত্রী রি সোল জুর সঙ্গে কথাও বলেছিলেন বলে জানান ওই বাস্কেটবল তারকা।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

প্রথমবার প্রকাশ্যে কিম জং উনের মেয়ে

Update Time : ১১:০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২