ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

প্রথম সপ্তাহান্তে দিল্লির অধিকাংশ স্থানে দর্শক ও অনুরাগীরা দেখতে পাবেন না শাহরুখের ‘জওয়ান’র

  • বিনোদস ডেস্ক
  • Update Time : ০৬:০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • ২১৬ Time View

শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘জওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।

বড় পর্দায় নতুন লুকে বলিউড বাদশাকে দেখতে মুখিয়ে আছেন দর্শক ও অনুরাগীরা।

এদিকে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’ বক্স অফিস হিট করায় এবার ‘জওয়ান’ নিয়ে আরও বেড়ে গেছে উন্মাদনা।

দীর্ঘ প্রতিক্ষার পর ৩১ আগস্ট মুক্তি পেয়েছে ট্রেলার। এরপরই শুরু হয় ‘জওয়ান’-এর অগ্রিম টিকিট বুকিং। ইতোমধ্যেই ব্যাপক সাড়াও মিলেছে অগ্রিম বুকিংয়ে। এমনকি, ‘পাঠান’-এর অগ্রিম বুকিংকেও টপকে গেছে ‘জওয়ান’। নিজের গড়া নজির নিজেই ভাঙছেন শাহরুখ।

অপরদিকে মুক্তির প্রথম সপ্তাহান্তে দিল্লির অধিকাংশ স্থানে দর্শক ও অনুরাগীরা দেখতে পাবেন না শাহরুখের ‘জওয়ান’র। কেননা- আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে চলতি বছরের জি-২০ সম্মেলন। এ সম্মেলনের নিরাপত্তার জন্য ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির বেশির ভাগ জায়গাতেই থাকবে কড়াকড়ি।

রাজধানীর একাধিক এলাকায় যাতায়াতেও থাকতে চলেছে বেশ কিছু বিধিনিষেধ। তার প্রভাব পড়তে চলেছে দিল্লির বেশির ভাগ প্রেক্ষাগৃহেও। ফলে ৭ সেপ্টেম্বর মুক্তি পেলেও সেই সপ্তাহান্তে দিল্লিবাসীর পক্ষে ‘জওয়ান’ দেখতে প্রেক্ষাগৃহে যাতায়াত করতে পারার সম্ভাবনা খুব একটা নেই। ফলে, প্রথম সপ্তাহে যে দর্শক ও অনুরাগীরা বড় পর্দায় দেখতে পাবেন শাহরুখকে, সেই আশা বেশ ক্ষীণ বললেই চলে।

দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ সম্মেলন। যার ফলে সপ্তাহান্তে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, শপিং মল। এমনকি, সুপ্রিম কোর্টও সাধারণ মানুষের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

প্রথম সপ্তাহান্তে দিল্লির অধিকাংশ স্থানে দর্শক ও অনুরাগীরা দেখতে পাবেন না শাহরুখের ‘জওয়ান’র

Update Time : ০৬:০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩