ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক অধিদপ্তরের নবনির্মিত নান্দনিক বহুতল ডাক ভবনের উদ্বোধন করেছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৩১৪ Time View

ডাক অধিদপ্তরের নবনির্মিত সদর দপ্তর নান্দনিক বহুতল ডাক ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১ টা ২৫ মিনিটে গণভবন থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে ডাক বাক্সের আদলে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নান্দনিক এই ভবনটির উদ্বোধন ঘোষণা করেন। এরই মধ্য দিয়ে আনুষ্ঠানিক ডাক বিভাগের যাত্রা শুরু হলো।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার আগারগাঁওয়ে ডাক ভবন প্রান্তে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন দপ্তর ও সংস্থা সমূহের কর্মকর্তাগণ স্বাস্থ্যবিধি মেনে আগারগাঁও থেকে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

রাজধানীর আগারগাঁওয়ে ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিন্দন এই ভবনটি নির্মাণ করা হয়। ২টি বেইজমেন্টসহ ১৪ তলা ভবন নির্মাণের জন্য বাংলাদেশ ডাক অধিদপ্তরের সদরদপ্তর শীর্ষক প্রকল্পটি গত ২০ মার্চ ২০১৮ তারিখ একনেকে অনুমোদিত হয়। নবনির্মিত ডাক ভবনটিতে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিক্যাল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে।

ডাকবাক্সের আদলে নতুন ডাক ভবনে কী কী আছে

পৌনে এক একর জায়গার উপর ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ডাক বিভাগের নতুন এ ভবন। ২০১৮ সালের ২০ মার্চ বাংলাদেশ ডাক অধিদপ্তরের সদরদপ্তর নামের এ প্রকল্পটি একনেকের অনুমোদন পায়। ডাকবাক্সের আইকনিক সিম্বল ডাকবাক্সের আদলে নকশা করা হয়েছে ভবনটির। নির্মাণ কাজ শেষ হয়েছে ২০১৯ সালে জুলাইয়ে।

লাল টুকটুকে ১৪ তলা এ ভবনে রয়েছে দুটি বেজমেন্ট। থাকছে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটরিয়াম, ক্যাফেটরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিক্যাল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা। এছাড়া থাকছে বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধে বীর সন্তানদের কীর্তিগাথা ইতিহাস।

১৯৭১ সালে ২০ ডিসেম্বর বাংলাদেশ ডাক বিভাগের কার্যক্রম শুরু হলেও, রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ের এই ভবনে ১৯৬২-৬৩ সালে অপারেশনাল কার্যক্রম শুরু হয়। কিন্তু মোবাইল, ইন্টারনেটের যুগে পিছিয়ে থাকতে চায় না ডাক বিভাগ। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণ করা হয়েছে ডাক বাক্সের আদলে দৃষ্টিদন্দন ডাক ভবন।

সংশ্লিষ্টরা মনে করেন, প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নতুন দৃষ্টিনন্দন স্থাপনা ডাক বিভাগের কর্মীদের নতুন করে উজ্জীবিত করবে। এর মধ্য দিয়ে হারিয়ে যাওয়া গতি ফিরবে ডাক বিভাগের।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক অধিদপ্তরের নবনির্মিত নান্দনিক বহুতল ডাক ভবনের উদ্বোধন করেছেন

Update Time : ০৯:৩৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১