ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি এবং আমরা জিতব ইনশাআল্লাহ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • ৩৪৭ Time View
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা মহামারি পরিস্থিতিতে সবাইকে নিরাপদে থাকারও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো ওই শুভেচ্ছামূলক ভিডিও শুভেচ্ছা বাণীতে সরকার প্রধান বলেন, মহামারির লড়াইয়ে জিততেই হবে।
এছাড়া ঈদ উপলক্ষে দেশের সব অপারেটরের মোবাইল নম্বরে অডিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও বার্তার শুভেচ্ছাবাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে৷ প্রবাসী ভাই-বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা। গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এ লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
তবে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। এবং আমরা জিতব ইনশাআল্লাহ।
আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
ঈদ মোবারক!
আগামীকাল বুধবার (২১ জুলাই) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি এবং আমরা জিতব ইনশাআল্লাহ

Update Time : ০৭:৪৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১