ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

প্রশাসনে বড় রদবদল এনেছে সরকার

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ১৭০ Time View
প্রশাসনে বড় রদবদল এনেছে সরকার। সাতটি মন্ত্রণালয়, বিভাগ ও বোর্ডের সচিব পদধারীদের দফতর বদল করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগে বদলি করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগে বদলি ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের নতুন সচিব হয়েছেন মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী। মাসুদ চৌধুরী সুরক্ষাসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ কে এম শামিমুল হক সিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মুশফিকুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনকে সিনিয়র সচিব করা হয়েছে।‌ সিনিয়র সচিব পদে পদোন্নতির পর তাকে আগের কর্মস্থলেই (সেতু বিভাগ) পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।মনজুর হোসেনের এ পদোন্নতির আদেশ আগামী ১২ জুন থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সচিব পদে পদোন্নতির পর তাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রশাসনে বড় রদবদল এনেছে সরকার

Update Time : ০৫:৫৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪