ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

প্রাক-প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস আপাতত বন্ধই থাকবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯২ Time View

করোনা সংক্রমণ কমতে থাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। আর ১ মার্চ খুলতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে আপাতত বন্ধ থাকছে প্রাক-প্রাথমিকের ক্লাস।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বলেছেন, সংক্রমণ কমায় আগামী ১ মার্চ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। তবে প্রাক-প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস আপাতত বন্ধই থাকবে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের এক বছরমেয়াদী প্রাক-প্রাথমিক নামে শিক্ষার একটি স্তর আছে। যা শিশুশ্রেণি নামেও পরিচিত। এছাড়া ইংরেজি মাধ্যমের স্কুল এবং কিন্ডারগার্ডেনে প্লে, নার্সারি, কেজি ইত্যাদি শ্রেণি আছে।

এদিকে গতকাল শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।

এর আগে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সংক্রমণ কমায় দেড় বছর পর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু ফের সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

প্রাক-প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস আপাতত বন্ধই থাকবে

Update Time : ০৬:৪৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২