ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা পিছিয়ে ৩০ ডিসেম্বর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ২৪৫ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। আগে এই পরীক্ষা ২৯ ডিসেম্বর নেয়ার কথা ছিল।

সোমবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আগামী ২৯ ডিসেম্বর উপজেলা পর্যায়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, আগে সিদ্ধান্ত হয়েছিল প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে।

সবশেষ ২০০৮ সালে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরের বছর পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হলে বাদ হয়ে যায় প্রাথমিকে বৃত্তি পরীক্ষা। তবে গত ২৮ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় আবার এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এতদিন পিইসি পরীক্ষার ফলের ভিত্তিতেই বৃত্তি দেওয়া হতো। করোনা সংক্রমণের কারণে গত দু’বছর পিইসি পরীক্ষা হয়নি। ফলে দেওয়া হয়নি শিক্ষার্থীদের বৃত্তি।

Tag :

কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা পিছিয়ে ৩০ ডিসেম্বর

Update Time : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২