ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলা নিয়ে নতুন সিদ্ধান্ত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৪০ Time View

আগামী বুধবার ২ মার্চ থেকে প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। এদিন থেকে পুরোপুরি সব শ্রেণির ক্লাস চলবে স্বাভাবিকভাবে। তবে প্রাক-প্রাথমিক শ্রেণি (শিশু শ্রেণি) চালু করা হবে আরও দুই সপ্তাহ করোনাভাইরাস পরিস্থিতি দেখার পর।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণির সব ক্লাস চলবে রমজান মাসের ২০ দিন পর্যন্ত। ২১ রমজান থেকে ঈদ পর্যন্ত রমজানের ছুটি থাকবে। এরপর আবার যথারীতি ক্লাস শুরু হবে।

২৭ ফেব্রুয়ারি, রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৭ ফেব্রুয়ারি মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২ মার্চ থেকে স্বাভাবিক সময়ের মতো প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শ্রেণির ক্লাস নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের মাস্ক পরানোর বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

এদিকে দেশে গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্তরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। মাধ্যমিকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান করা হচ্ছে। -ডিবি আর আর।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলা নিয়ে নতুন সিদ্ধান্ত

Update Time : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২