ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • ২৮১ Time View

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করে দেয়া হচ্ছে। শ্রেণি কার্যক্রমের ভিত্তিতে এখন শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতে ‘বৃত্তি’ও দেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এমন খবর পাওয়া গেলেও প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এখনই সেই সিদ্ধান্তের কথা বলতে নারাজ। তার মতে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা পিইসি হবে কি হবে না, সে সিদ্ধান্ত জানাতে সরকার আরেকটু সময় নিতে চায়। তিনি বলেন, কোভিডের কারণে প্রায় দুই বছর স্কুল বন্ধ ছিল। আমরা শিখন ঘাটতি পূরণ করে তারপর সিদ্ধান্ত জানাব। প্রসঙ্গত, ২০১০ সাল থেকে দেশে সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল।

প্রাথমিক শিক্ষা সমাপনী একবারেই বাতিল করার চিন্তা-ভাবনা করছেন কি না— এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের নতুন যে কারিকুলাম আছে, সেখানে পরীক্ষাটা নেই। আমরা শিক্ষাবিদসহ অংশীজনদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব।

প্রায় দুই বছর স্কুল বন্ধ ছিল— উল্লেখ করে তিনি বলেন, আমরা শিখন ঘাটতি পূরণে আরেকটু সময় নিই। আমরা ঘাটতি পূরণ করে তারপর সিদ্ধান্ত জানাব।

প্রতিমন্ত্রী বলেন, সমাপনী পরীক্ষা নভেম্বরের দিকে হয়, আমরা দুই-তিন মাস আগে জানাব। এখনই জানালে সবাই কোচিং সেন্টারে লাইন ধরবে।

এ সময় সচিব আমিনুল ইসলাম খান বলেন, বড়দের শিখন প্রক্রিয়া ও ছোটদের শিখন প্রক্রিয়া ভিন্ন। এখনই জানিয়ে দিয়ে স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত করতে চাই না। আমরা আরেকটু সময় নিয়ে ঘোষণা দেব।

তিনি আরও বলেন, পরীক্ষাকেন্দ্রিক চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আনন্দঘন পরিবেশে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, শিক্ষার্থীরা পাঠে ব্যস্ত থাকুক। তাদের টেনশনে ফেলতে চাই না।

তিনি আরও বলেন, তারা শিখন যোগ্যতা যাতে অর্জন করতে পারে, সেজন্য পরীক্ষার টেনশন দিতে চাই না। ভবিষ্যতে এই সমাপনী পরীক্ষা থাকবে না।

Tag :
জনপ্রিয়

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Update Time : ১২:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২