ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল রুশ কর্তৃপক্ষ

বিমান দুর্ঘটনায় পাওয়া মৃতদেহের জেনেটিক বিশ্লেষণের পর ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন মৃত বলে নিশ্চিত করেছে রাশিয়া। মৃত্যুর চারদিন পর রোববার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি|

সংশ্লিষ্ট তদন্ত কমিটি বলেছে, ওই বিমান দুর্ঘটনায় নিহত ১০ জনের সবার পরিচয় নিশ্চিত হয়েছে এবং ফ্লাইটের যাত্রীদের তালিকায় থাকা ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এর আগে, বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে প্রিগোজিনকে বহনকারী প্লেনটি বিধ্বস্ত হয়। তিন ক্রু, প্রিগোজিন ও ওয়াগনারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ১০ জন ওই প্লেনটিতে ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। এমনকি নিহতদের সবার দেহ বিকৃত হয়ে যায়। ফলে পরবর্তীতে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হতে জেনেটিক বিশ্লেষণ করা হয়।

এ ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে, এমন মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের নেভাদায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন। তার এমন বক্তব্য ছাড়া পশ্চিমা দেশগুলোতেও প্রিগোজিনের মৃত্যু নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রেমলিন প্রিগোজিনকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে–এ কথা ‘ডাহা মিথ্যা’।

অন্যদিকে প্রিগোজিনের মৃত্যুর পরদিন টেলিভিশনে দেয়া এক বক্তব্যে পুতিন বলেন, ‘বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের সবার পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এটা খুবই হৃদয়বিদারক একটি দুর্ঘটনা ছিল।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল রুশ কর্তৃপক্ষ

Update Time : ১২:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩