ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তাদের মেয়ের নামের অর্থ প্রকাশ্যে

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৩:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • ৩০১ Time View

অবশেষে অপেক্ষায় অবসান। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তাদের মেয়ের কি নাম রেখেছেন এবং তার অর্থ, সেটি এবার প্রকাশ্যে এসেছে। নিক ও প্রিয়াঙ্কার প্রথম সন্তানের নাম মালতী মারি চোপড়া জোনাস। চলতি বছরের গোড়ার দিকেই সারোগেসির মাধ্যমে বাবা-মা হন এই তারকা দম্পতি। সূত্রের খবর সান দিয়াগোর এক হাসপাতালে গত ১৫ জানুয়ারি জন্ম হয় নিক-প্রিয়াঙ্কার মেয়ের।

গত ২২ জানুয়ারি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সারোগেসির মাধ্যমে সন্তান লাভের কথা প্রকাশ্যে এনেছিলেন নিক-প্রিয়াঙ্কা জুটি। তবে সন্তান ছেলে নাকি মেয়ে সেটি ফাঁস করেননি তারা। যদিও পরবর্তী সময়ে প্রিয়াঙ্কার তুতো বোন মীরা চোপড়া অভিনেত্রী প্রিয়াঙ্কার মেয়ে হয়েছে বরে জানিয়েছিলেন। এবার হলিউডের এক জনপ্রিয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া তার মেয়ের নাম রেখেছেন মালতী মারি। খবর হিন্দুস্তান টাইমসের।

রাত আটটার পর জন্ম হয় মালতী মারির। সংস্কৃত এবং ল্যাটিন দুই শব্দ মিশিয়ে মেয়ের নাম রেখেছেন নিক ও প্রিয়াঙ্কা। সংস্কৃতে ‘মালতী’ শব্দের অর্থ হল এক রকম সুগন্ধযুক্ত ছোট সাদা ফুল অথবা চাঁদের আলো। অন্যদিকে ল্যাটিন ভাষায় মারি শব্দের অর্থ সমুদ্রকে রক্ষা করে যে নারী। মূলত কুমারী মরিয়াম (মেরি) অনেক সময় এই আখ্যা দেওয়া হয়। মারি নামের সঙ্গে বাইবেলের যোগও রয়েছে। যীশুর মাতা মেরিকে ফরাসি ভাষায় ‘মারি’ বলা হয়।

একদিকে যেমন মেয়েকে সামলাতে ব্যস্ত, তেমনই প্রিয়াঙ্কার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। ‘টেক্স অফ ইউ’ ছবি আছে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি অ্যামাজনের টিভি সিরিজ ‘সিটাডেল’ ওয়েব সিরিজের শুটিংও শেষ করেছেন তিনি।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তাদের মেয়ের নামের অর্থ প্রকাশ্যে

Update Time : ০৩:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২