ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস

ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত-রুবেলের ৫৭০৬ বিঘা সম্পত্তি জব্দ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৬০৩ Time View

দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে হওয়া মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ভাই ইমতিয়াজ হাসান রুবেলের ৪৮৭টি তফসিলে পাঁচ হাজার ৭০৬ বিঘা সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে ১৮৮ ব্যাংক হিসাবের পৌনে ১০ কোটি টাকা এবং বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ ৫৫টি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মামলার তদন্তের স্বার্থে সিআইডি তাদের তফসিল সম্পত্তি, ব্যাংক হিসাব ও গাড়ি জব্দের জন্য আদালতে আবেদন করেন। পরে আদালত  আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এদিকে, গত ৮ অক্টোবর এ মামলায় বরকত ও তাঁর ভাই রুবেলসহ পাঁচজনের ৮৮ টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। ব্যাংক হিসাব জব্দ হওয়া অন্য তিনজন হলেন বরকতের স্ত্রী আফরোজ আক্তার পারভীন, রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজ পুনম ও আব্দুস সাদেক মুকুল।

গত বছরের ২৬ জুন ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে প্রধান আসামি করে অবৈধ উপায়ে দুই হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করে সিআইডি। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী–২০১৫–এর ৪ (২) ধারায় এ মামলা করা হয়।

Tag :
জনপ্রিয়

গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত

ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত-রুবেলের ৫৭০৬ বিঘা সম্পত্তি জব্দ

Update Time : ০৯:২১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১