ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

ফরিদপুরের কলেজছাত্র তুরাগ হত্যার প্রধান আসামি পিস্তলসহ গ্রেপ্তার

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কলেজছাত্র আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ (২২) হত্যা মামলার প্রধান আসামি মো. তুষার ওরফে কানা তুষারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান। ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

গ্রেপ্তার হওয়া কানা তুষার ফরিদপুরের শহরের মধ্য আলীপুর এলাকার শেখ খবির উদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে এসপি মো. শাহজাহান বলেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরের দিকে বরিশালের বাবুগঞ্জ থানা এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি।

এসপি বলেন, তুরাগ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তুষার। মাদক বেচাকেনাকে কেন্দ্র করে ও আগের বিরোধের জের ধরে তুরাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। গ্রেপ্তার হওয়া তুষারের নামে বিভিন্ন থানায় আরও ২০ টি মামলা রয়েছে। তার নামে নতুন করে আরেকটি অস্ত্র মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পরে তাকে তুরাগ হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১১ অক্টোবর সন্ধ্যায় ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুর গ্রামের জামাল মোল্লার মেহগনি ও কলা বাগানের মধ্যে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় আসাদুজ্জামান নুর তুরাগকে। ওই সময় তুরাগের বাম হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ওই ঘটনায় তুরাগের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত তুরাগ জেলা শহরের মধ্য আলীপুর এলাকার মো. আলাউদ্দিন হাওলাদারের ছোট ছেলে। সে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Tag :

পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ

ফরিদপুরের কলেজছাত্র তুরাগ হত্যার প্রধান আসামি পিস্তলসহ গ্রেপ্তার

Update Time : ০৪:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩