সুদূর মধ্যপ্রাচ্য হতে ইসলাম প্রচারে বাংলাদেশে আসা বিশিষ্ট বুজুর্গ শাহ আলী বোগদাদি (রহ.) এর বংশধর, ফরিদপুরের ঐতিহ্যবাহী গেরদা মিয়া বাড়ির সন্তান, মরহুম সৈয়দ হায়দার আলীর ষষ্ঠতম পুত্র সৈয়দ মোঃ আশরাফ আলী ওরফে বড় মিয়া (৭৪) ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৬জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।এরআগে করেনায় আক্রান্ত হয়ে তিনি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।শনিবার ভোরে তাকে ঢাকায় নেয়া হয়। তিনি অকৃতদার ছিলেন।
আজ রোববার সকাল ১১টায় গেরদা দরগা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন এবং গভীরভাবে অধ্যয়ন করতেন। এতদঅঞ্চলের ইসলামের ইতিহাস নিয়ে তিনি গবেষণা করতেন। তিনি ফরিদপুর রাইফেলস ক্লাবের সদস্য ছিলেন। তার ভাই সৈয়দ আবু হোসেন আরশাদ ওরফে কুটিমিয়া । তাঁর আরেক ভাই সৈয়দ আবু সালাম মো. আলম ঢাকা কলেজের উপাধ্যক্ষ এবং গৌরিপুর কলেজের অধ্যক্ষ ছিলেন। ব্যক্তি জীবনে সৈয়দ আশরাফ বড় মিয়া অত্যন্ত বিনয়ী ও পরিচ্ছন্ন নেতৃত্বের অধিকারী ছিলেন। তিনি বেশ কয়েকবার হজ্জব্রত পালন করেন। সৈয়দ মো. আশরাফ আলীর মৃত্যুতে ফরিদপুরে শোকের ছায়া নেমে আসে।অনেক ব্যক্তি ও প্রতিষ্টান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মাহবুব পিয়াল 






















